শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পলাশে দুর্গামন্দির পরিদর্শন করলেন সংবাদ পত্রিকার সম্পাদক আলতামাশ কবির

বোরহান মেহেদী, পলাশ (নরসিংদী)

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পলাশের বিভিন্ন দুর্গাম-প পরিদর্শন করেছেন ‘সংবাদথ-এর সম্পাদক আলতামাশ কবির। গত সোমবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা, জিনারদী, চরসিন্দুর, ডাংগা ও গজারিয়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক কার্তিক চ্যাটার্জী, সাবেক কমিশনার নুরুল ইসলাম কমিশনার, সমাজসেবক শাহাজান, সংবাদের একাউন্টস অফিসার বিধান দত্ত ও সংবাদের পলাশ প্রতিনিধি এস কে দেবনাথ সমীর প্রমুখ। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে পূজামন্ডপ পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনে গেলে সনাতন ধর্মাবলম্বী লোকজন ‘দৈনিক সংবাদথ সম্পাদক আলতামাশ কবিরকে ফুল দিয়ে স্বাগত জানান।

পূজামন্ডপ পরিদর্শন করে উপস্থিত পূজারীদের উদ্দেশ্যে আলতামাশ কবির বলেন, আমাদের পরিবার আগেও আপনাদের সঙ্গে ছিল, এখনও আছি, পরেও থাকবো। অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সর্বদা মিলেমিশে ছিলাম, এখনও রয়েছি, আগামীতেও থাকবো।

‘সংবাদথ সম্পাদক আলতামাশ কবিরের বাবা বরেণ্য সাংবাদিক, প্রগতিশীল রাজনীতিবিদ সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবির (মনু মিয়া) একইভাবে তার এলাকায় দুর্গাপূজা পরিদর্শনে যেতেন। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন ও অনুদান দিতেন। যা এখনো সনাতন ধর্মালম্বীরা স্মৃতিচারণ করেন।

এবছর পলাশে ৪১টি মন্ডপে দুর্গাপুজা হচ্ছে। আজ পুজার সপ্তমী দিনে প্রতিটি মন্ডপেই ভক্তবৃন্দের উপচে পড়া ভীড় ছিল । প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে যাতে পুজা অনুষ্ঠিত হতে পারে তার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর