শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সালমানের বিরুদ্ধে সেই ঘটনায় বিবেকের আফসোস!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫, ১২:১৬

সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্ক এবং তাকে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে দ্রুত অভিযোগ এনেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ২০০৩ সালে সংবাদ সম্মেলন করেন তিনি, যা বলিউড থেকে শুরু করে সিনেমাপ্রেমী দর্শকদের মনে এক গভীর দাগ কেটে যায়।

সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে অভিনেত্রীর গভীর সম্পর্কের কথা। তাতেই ভাইজানের কাছ থেকে লাগাতার হুমকি পান অভিনেতা। এরপরই সংবাদ সম্মেলন করেন বিবেক।

সেই ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই 'অপরিণত' সিদ্ধান্তের জন্য আফসোস করেন অভিনেতা। তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে, যখন বিবেক ওবেরয়ে এক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বলেন, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এ পদক্ষেপের ফলে তিনি আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি।

সেই সময় হৃদয় ভাঙার ভয়, একাকীত্ব এবং মানসিক কষ্টের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না। কারণ আমি সেটি ইতোমধ্যে অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন— ভীষণ কঠিন এবং কষ্টদায়ক।

তবে এবার দীর্ঘদিন পর এ অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। সেই বিতর্কিত ঘটনা এখন তিনি দেখেন ঈশ্বরের দেওয়া এক সহনশীলতার পরীক্ষা হিসেবে। বিবেক ওবেরয় বলেন, বিপদ যখন আসে, তখন তাকে অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বরের চোখে তা তুচ্ছ কারণ। তিনি মানুষকে আরও শক্তিশালী করতে চান বলে জানান এ অভিনেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর