শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

এএসএম আব্দুল হালিম

স্বৈরাচার মুক্ত দেশ গঠনে এমপি প্রার্থী বাছাইয়ে সততার বিকল্প নেই

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নীতি আদর্শের রাজনীতি আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সততার বিকল্ল নেই।

সারাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট আর অর্থ পাচারের পথ রুদ্ধ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থীকে তার সুশিক্ষা, মেধা, যোগ্যতা, সততা, ন্যায় পরায়নতা ও জনপ্রিয়তা মুল্যায়নেই চুড়ান্ত করতে হবে।এমনি দৃঢ় সংকল্পের কথা জানান, জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।

জানাগেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী চুড়ান্ত করণের ব্যাপারে সম্প্রতি একটি মহল গ্রীন সিগনাল পেয়েছে বলে গুজব ছড়ায়। এই গুজবে তটস্থ জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির তিনজন সম্ভাব্য প্রার্থী ও তার সমর্থক নেতা-কর্মীরা। এরই জের ধরে সাবেক মন্ত্রীপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের বাসভবনে বৃহস্পতিবার দুপুরে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ইসলামপুরের প্রার্থী চুড়ান্ত করণ প্রসঙ্গে চাউর হওয়া গ্রীন সিগনাল গুজবে তটস্থ না হতে তিনি নেতা-কর্মীদের আশ্বস্ত করেন।

ওই কর্মী সভায় সকল বক্তারাই জানান, আমরা সবাই এএসএম আব্দুল হালিমকে এমপি হিসাবে দেখতে চাই। তার সুশিক্ষা, মেধা, যোগ্যতা, সততা ন্যায়পরায়নতা, অভিজ্ঞতা ও জনপ্রিয়তা জামালপুর- ২ ইসলামপুর আসনের অপর সম্ভাব্য প্রার্থীগণের চেয়ে বহুগুনে ভালো। এছাড়াও দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি তার ভালোবাসা ও তার ভদ্রতা মিশ্রিত অমায়িক ব্যবহার ইসলামপুরবাসীকে অভিভুত করেছে। তাই ইসলামপুরের সার্বিক উন্নয়ন তরান্বিত করতেই আমারা এএসএম আব্দুল হালিম ভাইকেই এমপি হিসাবে পেতে চাই।

ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট সুফিয়া বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবের আহম্মেদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার।

এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম তিব্বত, হাতেম আলী সাদা, শফিক সেলিম, হেলাল উদ্দীন, রুহুল আজম লুলু, আজিজুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম তারা, এনামুল করিম ডেবিট, সোহাগ খান লোহানী, মনির খান লোহানী, সুজন খান, কায়েস, সাব্বির প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর