শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভরা মৌসুমেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ

মমিনুল ইসলাম শিবলু, ভোলা

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৪:০৯

ভোলায় এবছর ভরা মৌসুমেও জেলের জ্বালে ধরা পড়েনি আশানুরূপ ইলিশ। এতে চরম হতাশায় ভোলার জেলেরা এরই মধ্যে শুরু হতে যাচ্ছে মা ইলিশ, সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে এই সময় সীমা পেছানোর দাবি জানিয়েছেন, ভোলার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

ইলিশ প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা-মেঘনাসহ আশপাশের নদ-নদীতে চলে আসে মা ইলিশ। আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেয় সরকার, যা আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হবে। তবে চাল বিতরণে অনিয়ম ও ভুয়া জেলে কার্ড বাতিল করে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলেরা।

মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।
অন্যদিকে চাল বিতরণে অনিয়ম রোধে কঠোর অবস্থান বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর