শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নেতৃত্ব হারালেন রোহিত, অস্ট্রেলিয়া সফরে ভারতের স্কোয়াডে চমক

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৭:৫৬

চলতি মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে  বিসিসিআই। যেখানে রোহিত শর্মাকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে।

অধিনায়কত্ব হারালেও দলের রাখা হয়েছে রোহিত। তার সঙ্গে দলে ফিরেছেন আরেক তারকা ব্যাটার বিরাট কোহলি। সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা স্কোয়াড থেকে ভারতের ওয়ানডের ১৫ সদস্যের এই দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।

যেখানে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। এ ছাড়া ঊরুর মাংসপেশির চোটের কারণে হার্দিক পান্ডিয়া এবং আগে থেকেই ইনজুরির কারণে বাইরে থাকা ‍ঋষভ পান্ত এখনও সেরে না ওঠায় অস্ট্রেলিয়া সফরে থাকছেন না। এর বাইরে ভারতের আসন্ন সফরে বিশ্রামে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ। 

বাদ পড়া পাঁচজনের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। 

আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে ওয়ানডে সিরিজ, ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ও ২৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৯ (ক্যানবেরা) ও ৩১ অক্টোবর (মেলবোর্ন), ২ (হোবার্ট), ৬ (গোল্ডকোস্ট) ও ৮ নভেম্বর (ব্রিসবেন)।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়ওসয়াল।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর