শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণহানি, ধসে পড়ল সেতু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১২:১৩

পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে মিরিকের বালাসন নদীর ওপর নির্মিত দুধিয়া সেতু (দুধিয়া ব্রিজ) ধসে পড়েছে, যা শিলিগুড়ি ও মিরিক শহরের প্রধান সংযোগপথগুলোর একটি। প্রশাসন বলছে, বৃষ্টিপাতের কারণে পাহাড়ি রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৫ অক্টোবর) হিন্দুস্তান টামস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য ও বিজেপি নেতা রাজু বিস্তা জানিয়েছেন, অতি ভারী বর্ষণের ফলে এলাকায় প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি, স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে, মিরিক এলাকায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজু বিস্তা তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, 'দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। আমি পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।'

স্থানীয় সূত্র জানিয়েছে, অবিরাম বর্ষণের কারণে ভূমিধস ও সড়কধসে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। উদ্ধারকাজে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর শনিবার থেকেই হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলো— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে— রেড অ্যালার্ট জারি করেছিল। পূর্বাভাস অনুযায়ী, রোববারও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট কার্যকর রয়েছে, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ির জন্য জারি আছে অরেঞ্জ অ্যালার্ট।

কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ ‘নাওকাস্ট’ সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১২টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও ভূমিধস ও সেতু ধসের আশঙ্কা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর