শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১৫:১৪

তিস্তা নদী রক্ষা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীভিত্তিক কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে “তিস্তা নদী রক্ষা আন্দোলন গাইবান্ধা জেলা শাখা”র পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর)  দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাড. আব্দুস সালামসহ তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরবঙ্গের প্রাণ। এই নদীর বুকে এখন বালুচর ও খরা— যা কৃষি উৎপাদন, মাছ ধরা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অবিলম্বে তিস্তা নদীর পুনরুদ্ধার, খনন ও তীর সংরক্ষণের ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, ভারত থেকে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করা, তিস্তা ব্যারাজ এলাকার কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং নদী সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর