শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আখাউড়ায় লক্ষ্মীপূজার প্রতিমা বিক্রি শুরু, উৎসবের আমেজ

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১৫:৩০

সোমবার কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আকারের লক্ষীর প্রতিমা কেনাবেচা শুরু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার পৌরসহরের রাধানগরের শ্রী শ্রী আখড়া রাধামাধব কেন্দ্রীয় মন্দিরে প্রাঙ্গণে নাস্তান থেকে প্রতিমা নিয়ে শুরু করেন কারিগর ও ব্যবসায়ীরা। এদিকে শ্রী শ্রী আখড়া রাধামাধপ কেন্দ্রীয় মন্দিরে গিয়ে দেখা যায়,পূজা উপলক্ষে প্রতিমা, কাগজের ফুলসহ বিভিন্ন দোকান সাজানো হয়েছে।

বিজয় নগরের সিংগারবিল থেকে আসা দুলাল পাল বলেন, আমি এই মন্দিরে বিক্রির জন্য অনেকগুলো প্রতিমা নিয়ে এসেছি প্রতিটি প্রতিমা আকার ভেদে ২শ থেকে ১৫শ টাকা পর্যন্ত বিক্রি করছি।

উপজেলা মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রাম থেকে প্রতিমা নিয়ে আসা নারায়ণ পাল বলেন, অন্যান্য বছরের মত এবারও আমি এখানে প্রতিমা নিয়ে এসেছি। দু একটা বিক্রি হচ্ছে। আশা করছি সময়ের সাথে সাথে সবগুলো প্রতিমা বিক্রি করতে পারব।

পৌর শহরের দেবগ্রাম থেকে বিষ্ণু সাহা এসেছেন পুজাতে ব্যবহার্য ফুলের মালা বিক্রি করতে। তিনি কাগজের মালা আকারভেদে ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।

মন্দিরে প্রতিমা নিতে আসা সঞ্চিতা ঘোষ বলেন, লক্ষ্মী ঠাকুর ৩০০ টাকা কিনেছি। দাম ঠিকই আছে। এখন তো সবকিছুর দামি বেশি। এ কারণে ঠাকুরের দামও বেশি।

কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বিধান চক্রবর্তী বলেন, আমি লক্ষ্মীর প্রতিমা কিনতে মন্দিরে এসেছি। এসে ঘুরেফিরে দেখছি। দাম বেশি না তারা এগুলো অনেক টাকা দিয়ে বানাইছে রংটং করছে এ অনুসারে দাম ঠিকই আছে।

আখাউড়া শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ বলেন, সোমবার শ্রী শ্রী লক্ষ্মী পূজা যাকে কোজাগরী বলা হয়। আমাদের কেন্দ্রীয় মন্দিরে লক্ষ্মীর প্রতিমা নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিমা শিল্পীরা সমবেত হয়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে মা লক্ষী কে নিয়ে আসছে এবং প্রতি ঘরে ঘরে স্থাপন করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর