শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোরে সরকারি ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ, নড়ছে না প্রশাসন

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১৭:২৭

যশোর সদর উপজেলার বাহাদুরপুরে সরকারি ভিজিএফ কার্ডের ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে মিলন শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, যুব অধিকার পরিষদের যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক মিলন শেখ সরকারি বরাদ্দের ওই চাল হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন। এ ঘটনায় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে গত ৪ মে ২০২৫ তারিখে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। তবে এখনো পর্যন্ত অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ভিজিএফ চাল আত্মসাতের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসন কিংবা রাজনৈতিক কোনো মহল থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাবশালী দুই নেতার সহযোগিতায় মিলন শেখ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

যুব অধিকার পরিষদের নেতাদের দাবি, মিলন শেখের অনৈতিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের কারণেই সংগঠনের অনুমোদিত জেলা কমিটি মেয়াদপূর্তির আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।

অভিযোগ রয়েছে,বহিষ্কারের পর মিলন শেখ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করে হয়রানির চেষ্টা চালাচ্ছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর