শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মনিরামপুর পৌরসভায় নিভে থাকা অসংখ্য স্ট্রিট লাইট, অন্ধকারে পথচারীদের দুর্ভোগ

মুহাইমিনুল হক, মনিরামপুর (যশোর)

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৫

যশোরের মনিরামপুর পৌরসভার বিভিন্ন সড়কে সারি সারি বৈদ্যুতিক খুঁটি ও লাইট স্থাপন থাকলেও, দীর্ঘদিন ধরে এর বেশিরভাগই পড়ে আছে বন্ধ অবস্থায়। কোথাও খুঁটি আছে কিন্তু নেই সুইচ, আবার কোথাও সুইচ থাকলেও নেই বাল্ব। ফলে রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ পথচারী থেকে শুরু করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষজন।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এ অবস্থা চললেও কর্তৃপক্ষের তেমন কোনো নজর নেই। পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোহিদুর রহমান সুজন জানান, আমাদের ওয়ার্ডে বেশ কিছু জায়গায় স্ট্রিট লাইট লাগানো থাকলেও সেগুলো এখন আর জ্বলে না। এতে রাতে রাস্তায় হাঁটা কঠিন হয়ে পড়ে, দুর্ঘটনার আশঙ্কাও থাকে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে আলো না থাকায় ছোটখাটো চুরি-ছিনতাইয়ের ঘটনাও বেড়ে চলেছে বলে অনেকে জানান।

এলাকার সাধারণ মানুষের দাবি, যদি পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেন, তাহলে অন্ধকারে ঢাকা পড়া রাস্তাগুলো আবার আলোকিত হবে, পথচারীরাও নিরাপদে চলাফেরা করতে পারবেন। উন্নত নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ জোরদার করলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন সচেতন মহল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর