শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৪:১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এইসব ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকার সিজার মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা।জব্দকৃত ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাছাড়া সোমবার সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আজমপুর বিওপি টহলদলের সদস্যরা আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ৩৪ কেজি, ইস্কফ ১০২ বোতল জদ্ধ করে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৫৯ হাজার ৮ শত টাকা।

সোমবার সকাল সাড়ে ১১ টায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার। মাদক নির্মূল ও চোরচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর