শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নেত্রকোণায় মুদি দোকানি'কে জবাই করে হত্যা

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৬:১৬

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় থানা থেকে প্রায় ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামের এক মুদি দোকানিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুরের থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণ পাল মোহনগঞ্জ পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। থানার মোড়ে নারায়ণ স্টোর নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে থানা থেকে প্রায় ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ণ পালের মুদি দোকান রয়েছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের মধ্যে গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

এঘটনার বিষয়ে চাইলে মোহনগঞ্জ মনিহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোনো ব্যবসায়ীর সঙ্গে যেন এমনটি না ঘটে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।






মন্তব্য করুন:

সম্পর্কিত খবর