শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৭:৩২

যশোরের পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর করুন মৃত্যু হয়েছে। আজ দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে, সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) ও দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

মৃত আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো মায়ের সাথে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। আজ দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সাথে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এসময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতে বসবাস করেন। আজ সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর