শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মুন্সীগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাথি বেগম শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের পাভেল শেখের স্ত্রী এবং একই উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত নুর জামাল তালুকদারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায়ই সাথিকে তার স্বামী পাভেল, শাশুড়ি ও ননদ মারধর করত। প্রায় ৪-৫ দিন আগে গুরুতর নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে সাথি বাবার বাড়ি শ্যামসিদ্ধিতে গিয়ে চিকিৎসা নেন। পরে আবার স্বামীর বাড়িতে ফিরে যান। গতকাল সোমবার (৬ অক্টোবর) তিনি পুনরায় বাবার বাড়ি গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাথরুম থেকে বের হয়ে উঠানে পড়ে গেলে সাথিকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবার অভিযোগ করেছে, স্বামীর ধারাবাহিক নির্যাতনের ফলেই সাথির মৃত্যু হয়েছে। নিহত সাথী বেগম এক ছেলে আরাফাত (৪) ও এক মেয়ে মিম (১০)-এর জননী।

এদিকে ঘটনার পর পুলিশ স্বামী পাভেল শেখকে আটক করেছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, নিহতের স্বামীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর