শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গ্রিস উপকূলে নৌকাডুবি, ৪ অভিবাসীর প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪

গ্রিসের লেসবোস দ্বীপে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর মঙ্গলবার দেশটির উপকূলরক্ষী বাহিনী চার জনের মৃতদেহ উদ্ধার করেছে। নৌকাটিতে ৩৮ ব্যক্তি ছিলেন। এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, চারজনের মৃতদেহ পাওয়া গেছে এবং উপকূল থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, হতাহতদের শনাক্ত করার কাজ চলছে।

গ্রিসের সংবাদ সংস্থা এএনএ'র বরাতে এএফপি জানিয়েছে, প্রবল বাতাসের কারণে ১.৫ মিটার (পাঁচ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ উঠলে অভিবাসী বহনকারী নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। বেঁচে যাওয়া বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে।

ওই এলাকা দিয়ে প্রায়শই বিপজ্জনকভাবে অভিবাসনপ্রত্যাশীরা যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর