শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা রুপদিয়া সড়ক যেন মরণ ফাঁদ

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১২:৫৪

সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ দাইতলা বাজার থেকে রূপদিয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা টানা বৃষ্টি এবং বিরতিহীন যানবাহনের চাপে সড়কের খানাখন্দ গুলো যেন এক একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা এই সড়ক দিয়ে অসংখ্য ইজিবাইক অটো ভ্যান রিক্সা মালবাহী ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। স্থানীয় দাইতলা বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ রানা হোসেন জানান এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে আমাদের এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এজন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না যার প্রভাব আমাদের ব্যবসার উপরে পড়েছে।

একই বাজারের আরেক ব্যবসায়ী মোঃ গোলাম কাদের জানান বিগত দিনে আমরা অনেক উদ্যোগ নিয়েছি রাস্তাটি মেরামতের জন্য বাজার কমিটির পক্ষ থেকে স্বল্প পরিসরে কিছু ইটের খোয়া ও ঘ্যাস দিয়ে সাময়িক চলাচলের উপযোগী করে তোলা হয় কিন্তু টানা বৃষ্টিতে তার স্থায়িত্ব থাকে না, দাইতলা বাজারের মেডিসিন ব্যবসায়ী মোঃ জাহান জানান গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যানবাহন গুলো চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ইজিবাইক রিক্সা ভ্যান খাদে পড়ে মানুষ আহত হচ্ছেন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ বিষয়ে ফতেপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ কাইয়ুম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন দাইতলা রুপদিয়া সড়কের অবস্থা নাজেহাল সাধারণ মানুষের চরম ভোগান্তি বেড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে ব্যাহত হচ্ছে এটি এলজিইডির প্রকল্পের আওতাধীন, প্রকল্পের কাজ শুরু হলে পুনরায় রাস্তাটি নির্মাণ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর