শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে গিয়ে তিনি প্রার্থিতা ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এমএ মতিন, মহাসচিব স উ ম আবদুস সামাদ।

প্রার্থী মোশাররফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন। প্রবাসে থেকেই তিনি আলাদাভাবে অনুভব করেছেন দেশের প্রতি মায়া। আর এই মায়া থেকেই দেশের

জনগণের জন্য কাজ করতে চান। দলটির চেয়ারম্যান এমএ মতিন বলেন, ’২৪-এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বর্তমান সরকারের আমলে বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে। যা খুবই দুঃখজনক। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার কারণেই সমাজে সবরকম অরাজকতার সৃষ্টি হয়। ইসলামী ফ্রন্ট সব অরাজকতার স্থায়ী দাফন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর