শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সোনারগাঁয়ে নৌযানে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশ সহ আহত ৫

রাসেল হোসাইন, সোনারগাঁ (ওনারায়ণগঞ্জ)

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা ও সাজ্জাদসহ ২০–৩০ জনের একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে চলাচলরত বালু ও মালবাহী নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে।

বিকেলে বারেকের নেতৃত্বে তার সহযোগীরা টেটা, বল্লম ও রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুনেরটেক এলাকায় কয়েকটি নৌযান থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মেসার্স আমানুল্লাহ বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়াকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে তারা।

খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা পুলিশের ওপর টেটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তিন পুলিশ সদস্য রক্তাক্ত আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে আটক করে পুলিশ।

আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন,চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয়দের বহু অভিযোগ ছিল। খবর পেয়ে আমরা অভিযান চালালে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। আমাদের তিন সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে আমরা রাবার বুলেট ছুড়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি আরও বলেন,মেঘনা নদীতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। নৌযান নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর