শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

জামালপুরের সাপধরীতে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধে জেলেদের প্রণোদনা

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

যমুনা নদীতে ইলিশ মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ডিমওয়ালা মা মাছ ধরা থেকে বিরত থাকুন। এই লক্ষ বাস্তবায়নে জন্য সরকারী সহযোগীতায় বুধবার সকালে সাপধরী ইউনিয়নেঘর ৩২৪ জন জেলেদের মাঝে সাপধরী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সাপধরী ইউনিয়ন পরিষদ আয়েজিত জেলেদের মাঝে সরকারী প্রণোদনার চাল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান মো: শাহ আলম মন্ডল। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য ও সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এসময়ে সারাদেশে ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এই সময়ে জেলেদের খাদ্য সহযোগীতার জন্য সরকার ২৫ কেজি করে চাল বরাদ্দ করেছেন। তাই সকল জেলে ভাইদেরকে তিনি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মোজাফ্ফর প্রামানিক, হাজি শাহজাহান আলী মন্ডল প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর