শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সমীর ওয়াংখেড়ের মামলা

শাহরুখের রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের সমন জারি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৬:৩২

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং শাহরুখ-পুত্র আরিয়ান খানের দ্বন্দ্বটা আরও খানিকটা বিস্তৃত হলো। মাদককাণ্ডে আরিয়ানের গ্রেপ্তার থেকে শুরু করে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ নিয়ে ওয়াংখেড়ের কোর্টে অভিযোগ এই দ্বন্দ্বকে আরও খানিকটা উসকে দিয়েছে।

সমীর ওয়াংখেড়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করলেন দিল্লি হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর এই মামলার অন্তর্বর্তী শুনানি গ্রহণ করা হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সমীরের অভিযোগ ছিল, রেড চিলিজ় প্রযোজিত, আরিয়ান খান পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এ জন্য শাহরুখ, গৌরী ও আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলাও করেন তিনি। যদিও এর আগে দিল্লি হাইকোর্টের তরফে সমীরকে পাল্টা প্রশ্ন করা হয় এই মামলা গ্রহণযোগ্যতা নিয়ে। এই প্রসঙ্গে সাংবাদিকরাও প্রশ্ন করেন সমীরকে। কিন্তু তিনি কারও সামনে মুখ খোলেননি। শুধু বলেছিলেন, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ানের সিরিজ়ে কোথাও সমীরের নাম উল্লেখ নেই। তবে এক এনসিবি কর্মকর্তার চরিত্র রয়েছে। কিছুটা ব্যঙ্গ করেই তাকে ছবিতে দেখানো হয়েছে। তবে অনেকে মনে করেছেন, এই চরিত্রের সঙ্গে সমীরের চেহারায় মিল রয়েছে। কিন্তু মুখের সঙ্গে মিল থাকলেই যে সব প্রমাণ করা যায়, এমন তো নয়। শুধু তাই নয়, সমীরের আবেদনেও বলা হয়েছিল, ওই সিরিজ়ে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ‘সত্যমেব জয়তে’ বলার পরে মধ্যমা আঙুল দেখিয়েছে। ‘সত্যমেব জয়তে’ ভারতের জাতীয় প্রতীকের অংশ। তাই এই দৃশ্যে ১৯৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ (দ্য প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট) লঙ্ঘিত হয়েছে।

২০২১ সালে মুম্বইয়ের এক ক্রুজ় পার্টি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ানকে। সেই ঘটনার সঙ্গে এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের প্রত্যক্ষ যোগ ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর