শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মো. আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৭:২৫

নাটোরের গুরুদাসপুরে “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোরসেফুল ইসলাম, ও বিএডিসি সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কন্যা শিশু, তাদের অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যা শিশুরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে—এই বিশ্বাসে সবাইকে কাজ করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর