বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গুরুদাসপুরে চাচঁকৈড় বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মো. আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫, ১৬:০৪

নাটোরের গুরুদাসপুরে চাচঁকৈড় বাজারে অবৈধ দখলমুক্ত রাখতে পৌর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ এর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে বাজারের মূল সড়কে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে একটি রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “আজ প্রাথমিকভাবে সতর্ক করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে যারা অবৈধ স্থাপনা সরাবে না, আগামী ১৩ অক্টোবর সোমবার থেকে কঠোর অবস্থানে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, দোকানিদের সুবিধার কথা চিন্তা করে বাজারের এক পাশে নতুন করে দোকানের জায়গা নির্ধারণ করে দেওয়া হবে, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন। এছাড়া বাজারের মূল সড়কে পণ্যবাহী ট্রাকের লোড-আনলোডের সময়সীমা নির্ধারণ করা হবে, যাতে চলনবিলের অন্যতম বৃহৎ এই বাজারে যানজট ও জনভোগান্তি না ঘটে।

প্রশাসক আরও বলেন, “জনস্বার্থে ও বাজারকে শৃঙ্খলায় আনতে এই কার্যক্রম চলমান থাকবে। জনগণের স্বাচ্ছন্দ্য ও বাজারের সৌন্দর্য রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর