বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শাহরুখের সঙ্গে ‘কালজয়ী’ মুহূর্ত স্মরণ করলেন কাজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫, ১৪:২৮

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। দু’জনের নাম একসঙ্গে এলেই মনে পড়ে যায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‌‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ কিংবা ‘বাজিগর’-এর মতো কালজয়ী সিনেমাগুলোর কথা। এবার সেই স্মৃতিই আবার মনে করলেন অভিনেত্রী কাজল।

সম্প্রতি ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের ও শাহরুখের কয়েকটি পুরোনো এবং নতুন ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘চিরকালীন স্মৃতি থেকে শুরু করে একসঙ্গে কাঙ্ক্ষিত ব্ল্যাক লেডি (ফিল্মফেয়ার ট্রফি) জয়। শাহরুখের সঙ্গে আমার এই জার্নিটা সত্যিই জাদুকরী।’

কাজল আরও উল্লেখ করেন, সময় বদলালেও তাদের দুজনের বন্ধুত্ব ও পর্দার রসায়ন একই রকম উজ্জ্বল। ‘আমরা একসঙ্গে যে মুহূর্তগুলো তৈরি করেছি তা শুধু সিনেমা নয়, দর্শকদের আবেগের অংশ হয়ে আছে’, লিখেছেন তিনি।

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তরা ঢল নামান পুরোনো স্মৃতি ও নস্টালজিয়ায়। কেউ লেখেন, ‘শাহরুখ-কাজল মানেই রোমান্সের অন্য নাম’। আবার কেউ বলেন, ‘তোমরা দু’জন মিলে বলিউডের ইতিহাস লিখেছো।’

উল্লেখ্য, শাহরুখ খান ও কাজল একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একসঙ্গে পুরস্কার পেয়েছেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এখনও বলিউডে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে বিবেচিত হয়। ২৫ বছর পেরিয়েও এই জুটির জনপ্রিয়তা কমেনি। বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে তাদের প্রতি দর্শকদের ভালোবাসা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর