বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঝালকাঠিতে অযত্নে গোরস্থান, কবর জিয়ারতে ভোগান্তি

আবুল খায়ের, ঝালকাঠি

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫, ১৮:০৮

কারো মা, কারো বাবা, ভাইবোন কিংবা সন্তানরা ঝালকাঠি পৌর গোরস্থানে ঘুমিয়ে আছেন। প্রিয়জনকে হারিয়ে যারা আজো শোকে কাতর, তাদের একমাত্র সান্তনা হলো মাঝে মাঝে কবর জিয়ারত করা। কিন্তু সেই সুযোগও যেন হারিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষের অবহেলায়। অযত্ন-অবহেলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই গোরস্থান আজ পরিণত হয়েছে লতা-পাতায় আচ্ছাদিত বনজঙ্গলে।

কবরের পাশ দিয়ে হাঁটার মতো সঠিক পথও নেই। স্বজনদের কবর দেখতে গিয়ে অনেকেই ঝোপঝাড়ের কারণে প্রবেশ করতে পারছেন না। এতে দুঃখের সঙ্গে সঙ্গে ক্ষোভও প্রকাশ করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ নিয়মিত পরিচর্যা করলে এ অবস্থার সৃষ্টি হতো না। একজন স্বজনহারা মানুষ যখন প্রিয়জনের কবর জিয়ারত করতে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে পারেন না, তখন সেটা কেবল কষ্টের নয়, এক ধরনের অসম্মানও বটে।

মানুষের শেষ ঠিকানা এই গোরস্থানের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, মৃতদের প্রতি সম্মান দেখাতে হলে গোরস্থানকে পরিচ্ছন্ন রাখা সবার আগে জরুরি। এ বিষয়ে ঝালকাঠির পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেনের মুঠোফোনে জানান, প্রতি বছরই পৌর কর্তৃপক্ষ গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ বছর পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং কবরস্থানে প্রবেশ করার জন্য রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছি। আগামী সপ্তাহে কাজ শুরু হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর