বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সাংবাদিককে এনজিও মালিকের হুমকি

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৩:৪০

ঝিনাইদহে সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডুকে কেয়ামতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওয়াহিদুজ্জামান জিল্লু নামের এনজিও মালিক। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে অরিত্র কুণ্ডুর ব্যবহৃত মোবাইলে কল করে এই হুমকি দেওয়া হয়।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রকাশিত তালিকায় ঝিনাইদহের তিন এনজিও নাম আসে। এ নিয়ে কালের কণ্ঠে ‘নির্বাচন পর্যবেক্ষকের তালিকায় নামসর্বস্ব তিন প্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে এসিয়া, হেভেনসহ তিনটি এনজিওর কার্যক্রম তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর এসিয়া এনজিওর মালিক জিল্লু পরিচয়ে সাংবাদিক অরিত্র কু-ুকে হুমকি দেওয়া হয়।

সাংবাদিক অরিত্র কুণ্ডু বলেন, ‘সন্ধ্যার সময় শহরের একটি পোশাকের দোকানের সামনে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। সে সময় একটা অপরিচিত মোবাইল নম্বর থেকে আমার নাম্বারে কল আসে। আমি রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, আমাদের এনজিও নিয়ে কেনো নিউজ করিছিস? তোকে আর সাংবাদিকতা করতে হবে না, তোকে একবারে কেয়ামতে পাঠিয়ে দিবো। এছাড়াও অশ্লীল ভাষায় গালাগালিজ করে সে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি পারভীন জামান কল্পনার নিকটজন ছিলেন ওয়াহিদুজ্জামান জিল্লু। আওয়ামী লীগ শাসনামলে কল্পনার এমপির সহযোগীতায় শৈলকুপাসহ বিভিন্ন এলাকায় সালিসি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ নানা অপকর্ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ওয়াহিদুজ্জামান জিল্লু।

এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘সাংবাদিকদের পেশাগত কাজে বাধাদান করা কাম্য নয়। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডুকে হুমকি দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকেরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর