বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্বরে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য বৃদ্ধি

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৫:২৮

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারসেকশন গোলচত্বর এলাকায় প্রতিদিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। নিয়ম অনুযায়ী এক্সপ্রেসওয়েতে এসব যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

প্রতিদিন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা বিপরীত লেনে চলাচল করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। অনেক চালক আবার সরাসরি মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী তুলছেন। এতে শুধু যানজটই নয়, যাত্রীদেরও পড়তে হচ্ছে প্রাণহানির ঝুঁকিতে।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “প্রশাসনের নীরব ভূমিকার কারণেই অটোরিকশা চালকরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিষেধ না শুনে সড়কের মাঝখানেই যাত্রী তোলে, ফলে দুর্ঘটনা বাড়ছে।”

অন্যদিকে অটোরিকশা চালক বায়েজিদ অভিযোগ করে বলেন, “আমরা নিয়ম মেনে রাস্তার পাশে সিরিয়াল অনুযায়ী যাত্রী তুলি। কিন্তু শিবচর দিক থেকে আসা কিছু চালক নিয়ম না মেনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলে। তাদের রাস্তায় দাড়িয়ে যাত্রী তুলতে নিষেধ করলেও তারা মানে না।”

ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম বলেন, “বর্তমানে অটোচালকদের বেপরোয়া আচরণ ভয়াবহ আকার নিয়েছে। তারা উল্টো পথে চলাচল করছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলে-এর ফলেই ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।”

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোকিবুজ্জামান বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশা যেন এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এলাকাটি বড় হওয়ায় এক দিক নিয়ন্ত্রণে রাখলেও অন্য দিক দিয়ে কিছু অটোরিকশা উঠে আসে। তারপরও আমরা নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর