বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

দাম কমে যাওয়ায় রাস্তায় লবণ ছিটিয়ে চাষিদের প্রতিবাদ

জে এইচ এম ইউনুস, কক্সবাজার

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৮:১৬

দাম কমে যাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীতে সড়কে লবণ ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছে চাষিরা। তারা লবণ আমদানি বন্ধ করে দেশের লবণ চাষীদের বাঁচাতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি আকুতি জানিয়েছে। চাষিরা জানিয়েছে কক্সবাজারের অধিকাংশ পরিবারের জীবন জীবীকা নির্বাহের একমাত্র পথ লবণ চাষ।

বিশেষ করে মহেশখালী কুতুবদিয়ার অধিকাংশ মানুষ লবণ চাষ করে পরিবার চালান। একদিকে কয়লা বিদ্যুৎকেন্দ্রের অধিগ্রহণের কারণে পেশা হারিয়ে বেকার জীবন পার করছে মাতারবাড়ীর বহু সংখ্যক মানুষ। চায়ের দোকানে বসে গল্প আড্ডায় এখন তাদের কাজ। অন্য দিকে লবণের দাম কমে যাওয়ায় হতাশায় ভোগছে বাকি সব সবচাষীরাও। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দামে কোন চাষি ঠিকতে পারবেনা বলে মন্তব্য করছে সবাই। লবণ চাষি হোয়ানকের সাবেক মেম্বার নুরুল কবির বড়মহেশখালীর লবণ চাষি মাওঃ আবু তাহের জানান লবণ আমদানি হলে লবণের সাথে জড়িত আট লক্ষাধিক মানুষ ঝুঁকির মুখে পড়বে।

তারা আরও জানান গত মৌসুমে চাষ করা বহু মেট্রিকটন লবণ এখনো মাঠে পড়ে আছে। কিন্তু বিসিক ফিল্ডে না গিয়ে ভূয়া প্রতিবেদন পাঠায় যার ফলে সরকার লবণ আমদানি করতে সুযোগ দেন। লবণ চাষিদের তথ্য অনুযায়ী ব্যাংক ও অন্যান্য ঋণের বুঝায় এলাকা ছাড়া বহু চাষি পরিবার। লবণের দাম বাড়ানো ও লবণ আমদানি বন্ধের দাবিতে ১৩ অক্টোবর ২৫ সোমবার উপজেলা পরিষদের সামনে রাস্তায় লবণ ছিটিয়ে এক সভা আয়োজন করেছে লবণ উৎপাদন কারি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ নামের এক সংগঠন। বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে মহেশখালী লবণ চাষী সমিতির নেতা মাওঃ আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলার লবণ চাষী ও ব্যবসায়ী নেতারা। প্রতিবাদ সমাবেশ শেষে তারা মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ হেদায়েত উল্লাহ বরাবর স্মারক লিপি প্রদান করেন।

চাষিদের অভিযোগ একটি সিন্ডিকেট সরকারের উর্ধতন কর্মকর্তাদের কে ভূল তথ্য দিয়ে লবণ আমদানি করে দেশের লবণ শিল্পকে ধ্বংসের পায়তারা করে যাচ্ছে। এদিকে হাজার হাজার লবণ চাষি পরিবার অনাহারে ও অর্ধাহারে জীবন যাপন করছে। তারা অবিলম্বে লবণ আমদানি বন্ধ করে দেশের লবণ শিল্প ও চাষিদের বাঁচাতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর