বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোরে নিখোঁজের চার দিন পর ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:১৪

যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি তালাবদ্ধ পুরোনো বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে একটি বাক্সের মধ্যে গলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা ইউনুস আলি মোড়ল জানান, গত শুক্রবার রাতে নাভারণ বাজারে ছেলের সঙ্গে শেষবার দেখা হয়েছিল তাঁর। “প্রতিদিন রাতে সে বাড়ি ফিরত। কিন্তু সেদিন রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি,” বলেন তিনি।

আব্দুল্লাহর ভাই নাজমুল হোসেন বলেন, “আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমাদের সংসার খুবই অভাবের। এখন তার স্ত্রী আর দুই সন্তানকে দেখবে কে?”

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর