বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে আরপিও চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের এসআই সোহরাব সাকিব সহ সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারকৃত আসামি, শাহেনা বেগম (৪৬), স্বামী-জহির আলম, উভয়ের স্থায়ী ঠিকানা কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল ৬নং ওয়ার্ড এলাকায়, বর্তমানে তারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে পুলিশ ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন ও একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর