বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শেফায়েত উল্ল্যাহ চক্ষু

তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য

কে এম সাজ্জাদ হোসাইন, সাতকানিয়া (চট্টগ্রাম)

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময় শেফায়েত উল্ল্যাহ চক্ষু বলেছেন, কারো সঙ্গে কোন আপোষ নয়, জনগণের কল্যাণকেই সর্বোচ্চ প্রাধান্য দেবে বিএনপি। দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি সঙ্কটে তিনি আমাদের শিখিয়েছেন, দেশের স্বার্থই সর্বোচ্চ, জনগণের অধিকার নিশ্চিতই বিএনপির রাজনীতির লক্ষ্য।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাতকানিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে সাতকানিয়ায় আয়োজিত 'সবার আগে বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে একটি শোভাযাত্রা পৌরসদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, 'সবার আগে বাংলাদেশ।' এই তিনটি শব্দই আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূলমন্ত্র। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় কাজ করে আসছে উল্লেখ করে শেফায়েত উল্লাহ চক্ষু বলেন -আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই রাষ্ট্রের শক্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে, এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে নতুন যুগের সূচনা করবেন।

দক্ষিণ জেলা বিএনপির নেতা চক্ষু বলেন, রাতের ভোট, লুটের ভোটের শিকার দেশের মানুষ আজ ভোটাধিকার প্রয়োগের আশায় উন্মুখ হয়ে আছে। দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। দেশের নির্বাচনী যাত্রায় শামিল হয়ে দেশ ও জনগণের কল্যাণের নিবেদিত হবেন।

জেলা বিএনপি নেতা মিজানুর রহমান ও জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা নুরুল আবছার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ রহিম, এস এম সালাউদ্দিন, শওকত আলী, অ্যাডভোকেট ওমর চৌধুরী, মো. হেফাজতুর রহমান, হাজী নাসির উদ্দিন, এম এ মোমেন, আবুল হোসেন, নাজিমুদ্দিন মোর্শেদ, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, দিদারুল হক বাপ্পি, আইয়ুব মাস্টার নুরুল আমিন মাস্টার, ইসমাইল মাস্টার, তহিদুল ইসলাম, নাজির উদ্দিন বাদশা, শাহাদাত হোসেন, জামাল হাকিম, জামাল হোসেন, মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ কাশেম মোজাম্মেল হক, কবির মেম্বার, মো. সেলিম উদ্দিন, আব্বাস উদ্দিন, শহীদ ফকির, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, ছদাহা ইউনিয়ন বিএনপি নেতা নুর আহমদ, আমির হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মুক্তার হোসেন প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর