বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পর্যটন সুরক্ষা ও পরিবেশ রক্ষায় পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের নতুন উদ্যোগ

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১২:২৯

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক পর্যটন কেন্দ্র পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে পর্যটন সুরক্ষা, ডেঙ্গু নিধন কর্মসূচি ও পরিবেশবান্ধব সচেতনতা সভা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

বক্তারা বলেন, “পানাম নগর বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। এই ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তাঁরা আরও বলেন, “সোনারগাঁ বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটনের কেন্দ্র। এখানকার প্রতিটি ঐতিহাসিক স্থাপনা রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রশাসন, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে কাজ করলে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব সোনারগাঁ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান, রুবেল মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা পানাম নগর এলাকায় ডেঙ্গু নিধন কার্যক্রমে অংশ নেন এবং পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর