বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চট্টগ্রামে শিশুকে অপহরণ করে লক্ষাধিক টাকায় বিক্রি, পরিকল্পনাকারী গ্রেফতার

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১৩:০০

চট্টগ্রাম বাঁশখালী থেকে ৫ বছরের শিশু মো. আদিয়াতকে অপহরণের মূল পরিকল্পনাকারী মো. আমিনুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকা থেকে আমিনুল তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম পটিয়া উপজেলার মধ্যম বরলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, রিদুয়ান আর আমিনুল দু’জনেই পূর্ব পরিচিত। আমিনুল রিদুয়ানকে বলে, তার বোন রোবাইদা সুলতানা তানজুর বাচ্চা নেই। তার একটা বাচ্চা দরকার। এর আগে আমিনুল রিদোয়ানের সাথে বাঁশখালীও গিয়েছিল। গত ১৩ অক্টোবর রিদোয়ান শিশুটিকে কৌশলে অপহরণ করে আমিনুলের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। তানজুর বাড়ি চন্দনাইশে। এ ঘটনায় চন্দনাইশ থেকে শিশু আদিয়াতকে পুলিশ উদ্ধার করে।

র‌্যাব জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে মনজুরুল আলম তার সন্তানকে নিয়ে বাড়ির সামনে হাঁটছিলেন। তখন রিদুয়ান নামে তার এক প্রতিবেশি শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি তার সন্তানকে তার কোলে দিয়ে বাড়ি পাশে নিজের দোকানে চলে যান। যাওয়ার সময় তার সন্তানকে তার মায়ের কাছে দিয়ে যেতে বলেন। বিকেল ৩টায় বাড়ি ফিরে জানতে পারেন রিদুয়ান তার ছেলেকে তার বাড়িতে দিয়ে যায়নি। তিনি রিদুয়ানের মোবাইলে ফোন করলে তার নম্বরটি বন্ধ পান। পরে স্থানীয়রা জানান, রিদুয়ান তার সন্তানকে অটোরিকশায় তুলে নিয়ে গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর