বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আবারো ঢাকা মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

আবারও ঢাকার দর্শকদের গানের সুরে মাতাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। সামাজিকমাধ্যমের এক পোস্টে এমনটি জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে দুটি স্টোরি শেয়ার করে গওহর। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’

এরপরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি এনিমেটেড ছবি। যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। এই পোস্টেই উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগিরই। ’

এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল ‘জাল’। যদিও এই অনুষ্ঠানের আয়োজক কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

সবশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে অংশ নেয় ‘জাল’। এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর