বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নিয়ন্ত্রণে ব্যর্থ বাজার কমিটি

সোনাইমুড়ী সড়ক পথ অটো রিক্সা আর ফুটপাতের হকারের দখলে বেড়েছে জনদূর্ভোগ

ইয়াছিন মির্জা, সোনাইমুড়ী (নোয়াখালী)

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

নোয়াখালী সোনাইমুড়ীতে বেড়েছে অটো রিক্সা, সিএনজি। এর মধ্যে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পথ গুলো বিভিন্ন রকমের হকার ফুটপাতে বসিয়ে দখল করে রেখেছেন, যদিও পৌরসভা ও উপজেলা প্রসাশন কয়েক দফা অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় কার দাপটে চলছে অনিয়ম, বিশৃঙ্খলা।

গত ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাবার কয়েক মাসের মধ্যে সর্বদলীয় মিলে বাজার কমিটি গঠন করা হয়, যদিও তাদের গঠন তন্ত্রে লিখা ছিলো এই কমিটি আগামী ৩/৬ মাসে ভেঙ্গে নির্বাচন দিয়ে নতুন করে কমিটি করা হবে, বছর পেরিয়ে গেলেও নির্বাচন করার কনো হদিস নেই। সাধারণ মানুষ ও পথচারীরা বলেন সোনাইমুড়ী বাজারে গণহারে বেড়েছে যানবাহন রাস্তার দু’পাশে ভ্যান গাড়ী দাঁড় করিয়ে হকাররা বিভিন্ন মালামাল বিক্রি করছে, পেসেঞ্জার চেয়েও অটো রিক্সা আর সিএনজি বেশি।

এতে করে সাধারণ মানুষদের ভয়াবহ জনদুর্ভোগ বাড়ছে। পথচারীরা বলেন আমরা মনে করি এখানে বাজার কমিটি সম্পূর্ণভাবে ব্যর্থ। যেমন সোনাইমুড়ী রেলগেইট থেকে হাইস্কুল গেইট পর্যন্ত প্রতিদিন জ্যামে পড়তে হয়, সেনাইমুড়ী কলেজ গেইট থেকে বাইপাস গোলচত্তর, বাজারের মধ্যখান থেকে সাইদা সাত্তার কমপ্লেক্স পর্যন্ত প্রতিনিয়ত জ্যামজট লেগেই থাকে। বাজার কমিটি ও উপজেলা প্রসাশন এগিয়ে আসলে সড়ক পথে অভিযান চালিয়ে সব ধরনের দখল মুক্ত করা সম্ভব বলে জানান সাধারণ পথচারীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর