বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

২৫ বিজিবির অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও কম্বল জব্দ

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৫:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর নামক এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) বিশেষ অভিযানে ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী জব্দ করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ২ টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি জানায়, রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে পাঁচটায় ০১টি পিকআপ সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় সন্দেহ হলে চম্পকনগর নামক স্থানে গাড়ীটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। অভিযানে সন্দেহজনক পিকআপটি তল্লাশী করে লুকায়িত অবস্থায় ১৫,১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ০১টি পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালগুলো আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোন প্রকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর