বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আমরা বিচার চাই’—মীম হত্যায় ফুঁসে উঠল সোনারগাঁ কলেজ ক্যাম্পাস

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৫:৫০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁও সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সায়মা আক্তার মীম হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করে। প্রায় আধাঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের ঢাকামুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় যানজট। এর আগে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।

জানা গেছে, নিখোঁজের চারদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাইকারটেক ব্রিজের নিচ থেকে স্কচটেপে মোড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় সায়মা আক্তার মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মীম পাবনা জেলার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পড়াশোনার সুবিধার্থে তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

এ ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ মীমের স্বামী রায়হানকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে রায়হান হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির আগেই তারা অবরোধ তুলে নেয়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে প্রধান আসামি রায়হানকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে, এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর