বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চকরিয়া জেনারেল হাসপাতালে প্রতি শুক্রবার ঢাকা চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫, ১৬:৩০

চকরিয়াবাসীর চিকিৎসা সেবায় নতুন দিগন্ত খুলে দিয়েছে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার। আগামী শুক্রবারসহ প্রতি শুক্রবার রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষ উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে ছুটে যেতে বাধ্য হতেন।এ বিশেষজ্ঞ চিকিৎসকদের এই নিয়মিত উপস্থিতির ফলে এখন স্থানীয়ভাবে মানসম্মত চিকিৎসা পাওয়া যাবে, যা রোগী ও স্বজনদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করবে।

চিকিৎসা সেবা দেওয়া হবে নিম্নলিখিত বিভাগে —

মেডিসিন
সার্জারি
গাইনী ও প্রসূতি
শিশু
চক্ষু
নাক–কান–গলা
হাড়–জোড়া (অর্থোপেডিক)
হৃদরোগ ও নিউরোমেডিসিন

ঠিকানা:
চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার,
পুরাতন বাস স্টেশন, চকরিয়া।

রোগী খালেদ হায়দার বলেন, আগে সামান্য জটিল সমস্যাতেও চট্টগ্রাম যেতে হতো। এখন চকরিয়াতেই ঢাকাচট্টগ্রামের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা পাওয়া যাচ্ছে — এটি আমাদের মতো সাধারণ মানুষের জন্য আশীর্বাদ।”

অন্যদিকে ডা. নাদিম বলেন, “আমাদের লক্ষ্য হলো উন্নত চিকিৎসা সুবিধা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রতি শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকরা চকরিয়ায় এসে রোগীদের সেবা দিচ্ছেন — এটি স্থানীয় স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনবে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর