বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চট্টগ্রামে নিরাপত্তা ঝুঁকির মুখে ফ্লাইওভার, ১৪০ নাট-বোল্ট চুরি

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৫, ১৫:০৮

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ফ্লাইওভারটির স্টিল গার্ডার থেকে অন্তত ১৪০টি নাট- বোল্ট ও ৫৩টি ওয়াশার খুলে নিয়েছে চোরের দল। তবে পুলিশ বলেছে এসব চোরের দলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ফ্লাইওভারটির নাট-বোল্ট ও ওয়াশার চুরির বিষয় সিটি করপোরেশনের তদন্তে উঠে এসেছে।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভারের দ্বিতীয় গেট এলাকায় নাট-বোল্ট চুরি হয়েছে, যা কাঠামোর স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ।কমিটি দ্রুত নতুন নাট-বোল্ট সংযোজন, নিয়মিত পরিদর্শন ও মাদকাসক্তদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে।

জানা গেছে, ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ফ্লাইওভারটি যান চলাচল শুরু হয় ২০১৭ সালের ১৬ জুন। ২০১৯ সালের ১ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের জন্য ফ্লাইওভারটি সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। তবে সাত বছর পার হলেও ফ্লাইওভারের কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণ বা নিরীক্ষা হয়নি। ফ্লাইওভারের নিচে ১৫ কোটি টাকা ব্যয়ে করা সৌন্দর্যবর্ধন প্রকল্পও এখন ধ্বংসের মুখে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ২ নম্বর গেট এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

চসিকের নির্বাহী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। মাদকাসক্তদের একটি চক্র এ কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নতুন নাট-বোল্ট স্থাপন ও কাঁটাতার দেওয়া হয়েছে। বাকি সুপারিশগুলো বাস্তবায়নের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর