বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শাহজাদপুরে জামায়াতের নির্বাচনী জনসভা

দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস,চাঁদাবাজ ও দুণীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। স্বাধীনতার পর থেকে ৩টি দল দেশ শাসন করেছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, দেশ দূর্নীতিতে বার বার চ্যাম্পিয়ান হয়েছে। তাই আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার থামবেনা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগন জামায়াতকে ক্ষমতার মসনদে বসাবে।

জনাব রফিকুল ইসলাম খাঁন ২৫ অক্টোবর শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার নুকালী হাইস্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক ও সহঃকারি সেক্রেটারী নজরুল ইসলাম এবং ডাঃ মোফাজ্জাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওঃ শাহিনুর আলম।

সন্মানিত অতিথি ছিলেন মরহুম আমীরে জামায়াত মাওঃ মতিউর রহমান নিজামীর পুত্র পাবনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলী প্রমুখ।

মাওঃ রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, একটি দল শেখ হাসিনার পতনের নিজেদের ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের ভাব দেখে মনে হয় তারা ছাড়া আর দেশে অন্য কোন দল নেই। তবে ঢাকসু,জাকসু,রাকসু,চাকসু নির্বাচনের পর তাদের ভাব একটু কমেছে। আগামী নির্বাচন তারা আওয়ামী স্টাইলে করার পায়তারা করছে কিন্তু এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন পূরুণ হতে দিবেনা। তাই সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগদেন। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর