বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চারশতাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো“মডেল ইউনাইটেড ন্যাশনস’’ (mun) বিতর্ক প্রতিযোগিতা সমাপনি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৭

“শান্তির পথে এগিয়ে চলা এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের চারশতাধীক স্বুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বৈশ্বিক কূটনীতি, যুক্তিনির্ভর আলোচনা ও নেতৃত্ব বিকাশের আদর্শকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ছায়া জাতিসংঘ সম্মেলন (DRMCMUN) ২০২৫-এর বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬অক্টোবর রবিবার বিকেল কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩ দিন ব্যাপি চলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ন্যাশনের কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল কলেজ এর সভাপতি ও প্রভোষ্ট প্রফেসর হিউ গিলস। যার অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণ প্রতিনিধিদের মাঝে নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি গভীর প্রেরণা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মেদ জাবের হোসাইন,অনুষ্ঠানটির পরিচালনা করেন জাকারিয়া আলম।

অনুষ্ঠানের “মডেল ইউনাইটেড ন্যাশনস’’ (MUN) ক্লাবের নাফিস হাসান রিয়ান কে বলেন- এই আয়োজনের মাধ্যমে বৈশ্বিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরা হয়েছে।। সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন কমিটির কার্যক্রমে অংশ নিয়ে সমসাময়িক বৈশ্বিক সংকট ও মানবিক ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক ও সমাধানের প্রস্তাবনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।যা আগামী দিনে দেশ গড়ার কাজে অগ্রনী ভুমিকা পালন করবে।

সম্মেলনের সেক্রেটারি জেনারেল ইবতিসাম মাহী বলেন- ২০২২ সালে যাত্রা শুরু করা উজগঈগটঘ আজ বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ছায়া জাতিসংঘ সম্মেলনে পরিণত হয়েছে। প্রতিবছরই এই সম্মেলন তরুণ প্রজন্মকে বৈশ্বিক সংলাপ, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের বাস্তব অনুশীলনের সুযোগ প্রদান করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর