বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গুরুদাসপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

মো. আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৮

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রীজ সংলগ্ন বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি ঘাটে একটি অজ্ঞাত মরদেহ ভেসে উঠেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা নদীতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেজের প্রামাণিকের ছেলে মিলন মিয়া (৩৮) বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ।

এ ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখা ও গুরুদাসপুর থানা যৌথভাবে তদন্তে নেমেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত্যু ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।"

নিহতের মা মনেজা বেগম বলেন, গত ২৫ অক্টোবর সস্তাননগড় নৌকা বাইচের দিন রাতে তার ছেলে মিলনকে ভাত খাওয়া অবস্থায় নাজিরপুর ইউনিয়নের সাবেক মেম্বার আলম ডেকে নিয়ে যায়। তারপর আর ফেরেনি তার সন্তান। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবী করেন তিনি।

আলম মেম্বার জানান, এগুলো সব বানোয়াট কথা। শুধু রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য একটি পক্ষ তাদেরকে দিয়ে এগুলো বলাচ্ছেন। মিলনের মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানে না। তবে নিহত মিলন পূর্ব থেকেই চোর ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি কয়েক দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর