বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যে কারণে বাতিল হলো বাংলাদেশ-আফগানিস্তানের প্রীতি ম্যাচ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের সঙ্গে হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল করা হয়েছে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফগানিস্তান মূলত মিয়ানমারের সঙ্গে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ১৩ নভেম্বরের প্রীতি ম্যাচ বাতিল করেছে।

গোলাম গাউস বলেন, আমরা ভিন্ন কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচের চেষ্টা করছি। কিছু দেশের সঙ্গে কথা হয়েছে, দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হবে।

জানা গেছে, নেপাল ইতিমধ্যে বাফুফেকে সবুজ সংকেত দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ-নেপাল সফরে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য প্রথম ম্যাচ হয়েছে, কিন্তু দ্বিতীয়টি বাতিল হয় নেপালের অস্থির পরিস্থিতির কারণে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর