বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ধর্ম উপদেষ্টা

সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে কাজ করছে সমাজসেবা কার্যালয়

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫, ১৭:২৬

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিগত অর্থ বছরে সরকার ৪ কোটি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের অনাথ, দুস্থ, বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সরকার তৃতীয় লিঙ্গের মানুষকে সহায়তা করবে। কিন্তু কোনো সমকামীকে সহায়তা করবে না। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা করছে জানিয়ে তিনি বলেন, সারাদেশে মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য সরকার বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা, ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।

অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। কোনো অসহায় মানুষকে একবেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর