বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ

আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৩:৫২

সাইবার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার (১ নভেম্বর) থেকে প্রতি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের সীমা কার্যকর হচ্ছে।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত সিম বন্ধের নির্দেশনা মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে।

এতে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিমের সংখ্যা ৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

সংস্থার তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত সিম রয়েছে ২৬ কোটি ৬৩ লাখ, এর মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। এর মধ্যে প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম ছিল।

তিন মাসের নোটিশ শেষে এখনো প্রায় ৫০ লাখ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেসব সিম আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।

বিশ্বজুড়ে সিম ব্যবহারে বাংলাদেশের অবস্থান নবম। দেশে বর্তমানে ১৮ কোটি ৭৯ লাখ সক্রিয় সিম রয়েছে, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর চেয়ে বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর