বুধবার, ১১ই মার্চ ২০২৬, ২৭শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অনুশীলনের মাঝেই হার্ট অ্যাটাক, মারা গেছেন ঢাকার সহকারী কোচ জাকি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক নেমে এসেছে ঢাকা ক্যাপিটালস শিবিরে। অনুশীলন চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছিলেন জাকি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ ও উপস্থিত সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

ঢাকা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মাহবুব আলী জাকিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে।

শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর