মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নবীনগরে ফ্রি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ফ্রি প্রশিক্ষণ

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৭:৪১

‎তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের দশম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎‎সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচির ২০তম সেশনের অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ সেমিনারের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী শেখ মাহাদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

‎সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সার্বজনীন গ্রুপ নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

‎‎প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য। তিনি বলেন, বাস্তবভিত্তিক দক্ষতা ও ইতিবাচক মানসিকতা থাকলে তরুণদের পক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

‎সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, প্রশিক্ষক আলমগীর হোসেন এবং রুমা আক্তার। আলোচনায় উদ্যোক্তা উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

‎‎আয়োজক সূত্র জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের বাস্তব দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বর্তমানে এ প্রশিক্ষণে ৫৬ জন তরুণ-তরুণী নিয়মিত অংশগ্রহণ করছেন।

‎‎সেমিনারে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা সাংবাদিক এ. রুবেল।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর