বুধবার, ১১ই মার্চ ২০২৬, ২৬শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘ইন্সপায়ারিং টেন’ সম্মাননা পেলেন নির্মাতা রায়হান রাফী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৬:৪৯

সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দশজন তরুণকে দেওয়া হলো ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন ২০২৫’ সম্মাননা। গতকাল শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নির্বাচিত দশ তরুণের হাতে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী এই সম্মাননায় ভূষিত হন। ‘চলচ্চিত্র নির্মাণ’ ক্যাটাগরিতে তাঁর হাতে সম্মাননা তুলে দেন ওরাকল-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

সম্মাননা গ্রহণ করে রায়হান রাফী বলেন, ‘সমাজ ও দেশের নানা ক্ষেত্রে অবদান রাখায় সেরা দশ তরুণকে এই সম্মাননা জানানো হয়েছে। একই মঞ্চে মুনজেরিন শহীদ, ফুটবলার ঋতুপর্ণা চাকমা, বৈদ্যুতিক গাড়ি “পালকি”-র উদ্যোক্তা মোস্তফা আল মমিন, সামাজিক উদ্যোগ “টিম ব্যর্থ”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুরশিদুল আলম ভূঁঞা—এমন অনুপ্রেরণাদায়ী মানুষদের সঙ্গে আমিও পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য ভীষণ গর্বের ও আনন্দের।’

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত তরুণ নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় ও আলোচিত কাজ উপহার দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি সাতটি সিনেমা নির্মাণ করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রায় এক ডজন চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাণ করেছেন।

রায়হান রাফীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’, যা দর্শকমহলে আলোচনার জন্ম দেয়। পাশাপাশি ওটিটিতে মুক্তি পায় তাঁর নির্মিত ‘অমীমাংসিত’। সম্প্রতি তিনি ‘আন্ধার’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’-এর কাজ নিয়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর