মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মালয়েশিয়া ও ইতালি থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৩:৩৩

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময়ে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে। পোস্টাল ব্যালটে অনিয়মের আশঙ্কা নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর