মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দেশে পৌঁছেছে ২৯ হাজারের বেশি প্রবাসীর ভোটসহ পোস্টাল ব্যালট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১২:০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশ থেকে পাঠানো ২৯ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এখন পর্যন্ত ৪ লাখের বেশি প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে প্রবাসীদের পাঠানো ভোট দেশে পৌঁছাতে শুরু করেছে। তেজগাঁও ডাক বিভাগের মেইলিং সেন্টারে এসব এসে পৌঁছাচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট ভোটসহ দেশে দেশে পৌঁছেছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ ৫ হাজার ১৬৪ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে ইসির ওসিভি-এসডিআই প্রকল্প থেকে জানা গেছে।

প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮টি। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৩৮৯টি। আর ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর