মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই নানা ধরনের তথ্য প্রচার করা হয়, যার অধিকাংশই ভিত্তিহীন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুজব ছড়ানো হয়—তিনি নাকি দুইবার বিয়ে করেছেন এবং প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন।

মূলত এসব তথ্য ছড়িয়ে সামাজিক মাধ্যমে ডা. মাহমুদা মিতুকে আক্রমণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে নমনীয় ও সংযত ভঙ্গিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির এই নেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাকে নিয়ে দেওয়া একটি পোস্ট শেয়ার করে মাহমুদা মিতু লেখেন, তাঁর বিয়ের বয়স ১৭ বছর এবং তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে। তিনি লেখেন, ‘আমার সংসার জীবন এত সুন্দর, মাশা আল্লাহ। যারা আমাকে চেনেন, তারা জানেন—আমি স্বামীর পূর্ণ সমর্থনেই রাজনীতি করি।’

দুই বিয়ের গুজব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আল্লাহর কসম, ১৭ বছরে আমার ও আমার স্বামীর মধ্যে মনমালিন্য হলেও এক ঘণ্টা রাগ করে থাকার ইতিহাসও নেই। আর দুই বিয়ে তো দূরের কথা।’

তিনি এ ধরনের মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে লেখেন, ‘আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন, যেন দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যা বলার সাহস না পায়।’

উল্লেখ্য, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তিনি তা প্রত্যাহার করে নেন এবং ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর